আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ব্যান্ড শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলায়

ব্যান্ড শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলায়

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ভালোবাসা দিবস উপলক্ষে একটি নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় ভক্তদের জন্য চমক নিয়ে এসেছে।

১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর থেকে ব্যান্ডটি ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’-সহ বহু জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছে। ২৯তম বছরে এসে ভক্ত অনুরাগীদের জন্য চমক হিসেবে ব্যান্ডটি বইমেলাতে প্রকাশ করলো তাদের ‘গীতিকবিতা সমগ্র’!

গতিধারা থেকে প্রকাশিত হওয়া ‘গীতিকবিতা সমগ্র’ বইটিতে আছে দলটির গাওয়া সমস্ত গান। অফিসিয়াল ফেসবুক পেজে বই প্রকাশের ঘোষণা দিয়ে শিরোনামহীন লিখেছে, ‘গত ২৯ বছর ধরে তোমরা শিরোনামহীনের গান শুনছো- কখনো অ্যালবামে, কখনো ডিজিটাল মাধ্যমে। আমাদের গানের কথার সঙ্গে অনেকেই নিজেদের আবেগ ও জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো জড়িয়ে ফেলেছেন। কেমন হয়, যদি আমাদের মুক্তিপ্রাপ্ত ও অপ্রকাশিত সব গানের কথা, এমনকি অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর গানগুলোও একটি বইয়ের মাঝে পাওয়া যায়? এখন সেটাই সম্ভব।


পোস্টে জানান, শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলার গতিধারা প্রকাশনীর স্টলে (প্যাভিলিয়ন ১৭)।

এক মলাটে শিরোনামহীনের সব গান থাকলেও বইটির দাম বেশ সুলভ মূল্য রাখা হয়েছে বলে জানান জিয়া। তিনি বলেন, ‘আমাদের যারা শ্রোতা, তারা বেশীরভাগই ছাত্র। তাদের কথা বিবেচনা করে বইটি একেবারে সুলভমূল্যে রাখা হয়েছে। মেলার স্টল ডিসকাউন্টের পরে বইটির দাম পড়ে মাত্র ১০০ টাকা! টাকা কম বলে কিন্তু বইয়ের স্ট্যান্ডার্ড-এর সাথে আপোস করিনি। এজন্য গতিধারাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

ভালোবাসা দিবস উপলক্ষ্যে গেল ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীন নিয়ে এসেছে নতুন একটি গান। ‘প্রিয়তমা’ শিরোনামের নতুন গানটি নিয়েও মেতে উঠেছেন শ্রোতা দর্শক। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিস্মি এবং শিশু শিল্পী মান বাহাদুর। ভারতের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত