আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রক্তাক্ত যাত্রী

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রক্তাক্ত যাত্রী

ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তালশহরে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হাজী জালাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি ‍মুখে আঘাত পায়।
​​​​​​​
শনিবার (১৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেওয়াপুর গ্রামে।

ট্রেনে থাকা প্রত্যেক্ষদর্শী যাত্রী আশীষ সাহা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী-মহানগর এক্সপ্রেস ট্রেনটি তালশহর স্টেশনের আউটার অতিক্রম করার সময় হঠাৎ করে ট্রেনের (খ-বগিতে) কামরায় পাথর নিক্ষেপ করে কয়েকজন বখাটে। এসময় খ-বগিতে জানালার পাশে থাকা যাত্রী হাজী জালাল উদ্দিনের মুখের নিচে থুতুতে লেগে তিনি রক্তাক্ত জখম হন। মুহূর্তে মধ্যেই রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভেতরে লুটিয়ে পড়েন।

পরে যাত্রীদের সহযোগিতায় তিনি ভৈরব রেলওয়ে স্টেশনে নেমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

আহত যাত্রী জালাল উদ্দিন জানান, তিনি ব্যবসার কাজ শেষে চট্টগ্রাম থেকে বাড়ীর উদ্দেশ্য যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে বৃদ্ধ রোজাদার ব্যক্তি হাজী জালাল উদ্দিন রক্তাক্ত জখম হওয়ায় কামরায় থাকা অন্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশ্ন করেন এর দায় কে নেবে?

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ বিষয়ের তাদের কাছে কোনো তথ্য নেই। কেউ এ বিষয়ে অবগত করেননি। বিষয়টি খুঁজে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত