আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

জুনেই রেকর্ড: ২৭ দিনেই পাঁচ মাসের রোগীর সংখ্যা ছাড়ালো

জুনেই রেকর্ড: ২৭ দিনেই পাঁচ মাসের রোগীর সংখ্যা ছাড়ালো

দেশে জুন মাসের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত পাঁচ মাসের চেয়ে এ মাসের ২৭ দিনে বেশি রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে ২৭ দিনে ভাইরাসজনিত এ রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭২০ জন। গত পাঁচ মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৪৫ জনের।


শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকার, আরেকজন রাজশাহীর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার রোগীও হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্যদিকে স্বাস্থ্যবিধি না মানায় আড়ালে বাড়ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে এই তিন রোগের প্রকোপ একসঙ্গে বেড়ে গেলে তা সামলানো কঠিন হবে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন, দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১১ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশন বাদে) দু’জন ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪০ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন এবং জুন মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল ব্যুরো জানায়, পাঁচ দিন পর সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এই দু’জনের তথ্য স্বাস্থ্য শুক্রবার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

কুমিল্লা প্রতিনিধি জানান, শুক্রবার জেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ডেঙ্গুর চিকিৎসার চেয়ে সচেতনতা জরুরি। আতঙ্কিত না হয়ে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে হবে। ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম দুই বছর পর্যন্ত জীবিত থাকে। আমাদের বাসস্থানের আশপাশে থাকা যে কোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট– এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। ডেঙ্গু প্রতিরোধে এসব জায়গায় পানি জমতে দেওয়া যাবে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজীর আহমেদ সমকালকে বলেন, আগস্ট ও সেপ্টেম্বর ডেঙ্গু সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে। এ ছাড়া চিকুনগুনিয়ার রোগীও বাড়ছে। এই দুটি ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়াই। এ জন্য এখনই এডিস মশা নিধন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে জোর দিতে হবে। এ ছাড়া সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের তদারকি বাড়াতে হবে। ঢাকার প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত শনাক্তকরণ কিট ও আইভি ফ্লুয়েড সরবরাহ করতে হবে। কেন্দ্রীয়ভাবেও মজুত বাড়াতে হবে, যাতে কোথাও প্রয়োজন হলে দ্রুত সরবরাহ করা যায়।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত