আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মব সন্ত্রাস দমনে সরকারের সক্রিয়তা ফল দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সন্ত্রাস দমনে সরকারের সক্রিয়তা ফল দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় তা কমে এসেছে। মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি? আমরা পদক্ষেপ নিয়েছি বলেই মব সন্ত্রাস আগে থেকে কমেছে। আস্তে আস্তে মব সন্ত্রাস থাকবে না এবং কেউ অন্যায় করে পার পাবে না।


শুক্রবার (২৭ জুন) বিকেলে ঢাকার ধামরাই বাজারে রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞাসার সুরে বলেন, ‘মব সন্ত্রাস কি আগের থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমতেছে কীভাবে?’ পরক্ষণেই জবাবের সুরে তিনি বলেন, ‘আমরা পদক্ষেপ নিচ্ছি দেখেই কমতেছে, আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস কমতেছে।’

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন। তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সে জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরে স্বারাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিতে পারব বলে আমি আশা করি।’

রথযাত্রা উৎসব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ধামরাইয়ের এই রথযাত্রা অনুষ্ঠান বাংলা ১০৭৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় চার শ বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন।’ তিনি আরও বলেন, ‘এই রথযাত্রা উপলক্ষে যে শিল্পমেলার আয়োজন চলে, তা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে।’

ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উপলক্ষে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশার মানুষ শরিক হন। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।’

শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইন্তেখাব হায়দার খান, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. মামনুন হাসান অনীক, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মন্দির প্রাঙ্গণ ও রথমেলা ঘিরে পুরো ধামরাই শহর উৎসবমুখর হয়ে ওঠে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত