আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতাকে বহিষ্কার

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতাকে বহিষ্কার

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রথম দিন গত বৃহস্পতিবার নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

এইচএসসি পরীক্ষা উপলক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এতে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এইচএসসি পরীক্ষার প্রথম দিন সকাল সাড়ে ৯টার দিকে সানাউল্লাহ দলবল নিয়ে উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রে বিভিন্ন কক্ষে ঢুকে তারা পরীক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এভাবে বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে ঘটনাটি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এলে সানাউল্লাহকে বহিষ্কার করা হয়। 


নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক প্রভাষক বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে তারা নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এতে  পরীক্ষার্থীরা বিব্রত অবস্থায় পড়েন। 

বহিষ্কার ছাত্রদল নেতা সানাউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশ করেছেন। তখনও শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়নি। দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বহিষ্কারের আদেশ মেনে নিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত