আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

“নতুন প্রার্থীর ঢল—খুলনায় এগিয়ে এনসিপি, জামায়াত ও বিএনপি প্রস্তুত”

“নতুন প্রার্থীর ঢল—খুলনায় এগিয়ে এনসিপি, জামায়াত ও বিএনপি প্রস্তুত”

আগামী সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


শুক্রবার  (১১ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ের পথসভায় বক্তৃতাকালে এনসিপি নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

পথসভায় বক্তব্য রাখেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।

এসময় বক্তারা বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান গড়তে হবে। মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। সুতরাং ৫ আগষ্টের আগেই জুলাই ঘোষণাপত্র দাবি করেন বক্তারা। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে।

সন্ধ্যা সোয়া ছয়টায় পদযাত্রা সহকারে এনসিপি নেতৃবৃন্দ খুলনার শিববাড়ি মোড়ের হোটেল টাইগার গার্ডেনে পৌঁছান। সেখান থেকে মাগরিব বাদ পথসভামঞ্চে পৌঁছালে জাতীয় পতাকা এবং ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। শিববাড়ীর পথসভা রূপ নেয় সমাবেশে। পরে নেতৃবৃন্দ শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস্ গোল চত্বরে যান এবং সেখানে অপর একটি সমাবেশে যোগ দেন। রাতে জুলাই শহীদ সাকিব রায়হানের মা-বাবার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এনসিপি নেতৃবৃন্দের। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত