আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে

মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে

দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল ‘পাবনা মানসিক হাসপাতালের’ শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত করা হচ্ছে। মানসিক রোগীদের চিকিৎসাসেবার মান বৃদ্ধির লক্ষ্যে নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও অবকাঠামো উন্নয়নসহ একটি বৃহত্তর প্রকল্প শিগগিরই অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

শনিবার পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, হাসপাতালের পরিচালকসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সচিব বলেন, ‘মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তাই এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

পাবনা শহরের দক্ষিণ প্রান্তে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দেশের মানসিক স্বাস্থ্য খাতের কেন্দ্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে এখানে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বহির্বিভাগীয় রোগী সেবা গ্রহণ করেন। শয্যা সংকটের কারণে বহু রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানো ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

পাঠকের মতামত