আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

৩০ টাকার পটোল এখন কারওয়ান বাজারে ৭০ টাকায় বিক্রি

৩০ টাকার পটোল এখন কারওয়ান বাজারে ৭০ টাকায় বিক্রি

নিত্যপণ্যের অতিরিক্ত দামের পেছনে বিপণন ব্যবস্থার জটিলতা ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট রয়েছে বলে মন্তব্য করেছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, অদৃশ্য হাতের ছোঁয়ায় ৩০ টাকার পটোল কারওয়ান বাজারেই ৭০ টাকা হয়ে যায়। সিন্ডিকেটের এই দৌরাত্ম্য থামাতে পূর্বাচলে ৩০০ ফিট সড়কের পাশে শাকসবজি বিক্রির একটি নতুন হাব চালু হতে যাচ্ছে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘ক্যাবের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন সফিকুজ্জামান। নিত্যপণ্যের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে ক্যাব সভাপতি বলেন, ৩০ টাকার পটোল কারওয়ান বাজারের উত্তর গেট দিয়ে ঢোকে। ওই পটোলই পাইকারি বা খুচরা বাজারে বিক্রি হয় ৭০ টাকা কেজিতে।


তিনি আরও বলেন, ভোক্তা ১০০ টাকায় যে সবজিটা কিনেছেন, কৃষক যদি সেটি থেকে ৮০ টাকা পেতেন, তাহলে কারও কষ্ট হতো না। কারণ ওই টাকাটা কৃষক পেয়েছেন। কৃষক পাচ্ছেন মাত্র ৩০ টাকা। মাঝখানে ৩০ টাকার জিনিসটা ভোক্তা কিনে ১০০ টাকায়। তাহলে এই ৭০ টাকা কোথায় গেল? ৭০ টাকা মূলত পথে পথে চলে যাচ্ছে। এই সমস্যার মূলে রয়েছে দেশের ত্রুটিপূর্ণ উৎপাদন ও বিপণন ব্যবস্থা, যা এখনও আধুনিক ও সমবায়ভিত্তিক করা সম্ভব হয়নি।

ক্যাব সভাপতি বলেন, আগামী ১ অক্টোবর থেকে কারওয়ান বাজারের আদলে ৩০০ ফিটের পাশে একটি হাব তৈরি করা হচ্ছে। সেখানে কৃষকেরা সরাসরি সবজি বিক্রি করবেন। তাদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে সরাসরি বাজারে চলে যাবেন খুচরা ব্যবসায়ীরা। ২০ টাকা বা তারও কমে সেখান থেকে সবজি কেনা যাবে।

সফিকুজ্জামান বলেন, সবজির বাজারে কোনো নির্দিষ্ট করপোরেট গ্রুপ সিন্ডিকেট করে না, বরং এর পেছনে রয়েছে অসংখ্য মধ্যস্বত্বভোগীর অদৃশ্য হাত। এই হাতগুলো দেখা যায় না। যথাযথ ব্যবস্থা না নিতে পারলে এই ফড়িয়া, দালাল ও আড়তদার থেকে বের হওয়া সম্ভব নয়।

ক্যাব সভাপতি জানান, তাদের সংস্থা সরাসরি আইন প্রয়োগকারী না হলেও তারা অনিয়ম প্রতিরোধে প্রশাসনিক ও আইনি উভয় পথেই অগ্রসর হবে। বিএসটিআই এবং মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা ও উপজেলা প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। ক্যাবের কাজ হবে সুনির্দিষ্ট অনিয়মগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে চাপ সৃষ্টি করা।

শেয়ার করুন

পাঠকের মতামত