আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

শিক্ষাব্যবস্থা এখন ব্যবসায়ে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

শিক্ষাব্যবস্থা এখন ব্যবসায়ে পরিণত হয়েছে: শামা ওবায়েদ


বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘ছোট থাকতে আমরা প্রাইমারি স্কুলে শিখেছিলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন আমাদের মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নাই অথবা ভেঙ্গে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যাবস্থায় প্রথম গলদ হচ্ছে আমরা আমাদের ছেলে-মেয়েরা যেটা পছন্দ করে ওইটাতে আমরা তাদেরকে পড়তে দেই না। দ্বিতীয়ত, আমাদের সিস্টেমে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।’

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)।


শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে। আমরা আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।’

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, গত ১৭ বছরে প্রত্যেক জেলায় জেলায় বিজ্ঞান প্রযুক্তি, কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে বিশাল বিশাল ইউরোপিয়ান স্টাইলে বিল্ডিং করেছে। এতে কত কোটি টাকা খরচ হয়েছে আমি বলতে পারব না। তবে চুরি হয়েছে ওখানে অনেক। এখানে অবকাঠামো তৈরি করেছে শুধু দুর্নীতি করতে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রজেক্টের লোকজনের চুরির ব্যবস্থা করতেই ওই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালগুলো হয়েছে। পড়াশোনার জন্য কিন্তু হয় নাই।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত