আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সেই ভিক্ষুকের ঘরে মিললো বিশাল পরিমাণ অর্থ

সেই ভিক্ষুকের ঘরে মিললো বিশাল পরিমাণ অর্থ

সিরাজগঞ্জের সালেহা পাগলি নামে সেই ভিক্ষুকের ঘর থেকে আরও ১ বস্তা টাকা পাওয়া গেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়। সালেহা ‘সালে পাগলি’ নামেই এলাকায় পরিচিত। মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের তিনি। রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন সালেহা।


এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে একই স্থানে ২ বস্তা টাকার সন্ধান পায় স্থানীয়রা। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সাতজন লোক প্রায় ৫ ঘণ্টা গণনা করে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পায়। পরে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহা পাগলীর মেয়ে স্বপ্না খাতুনকে দেওয়ার জন্য স্থানীয় এক মুরুব্বির জিম্মায় রাখেন।

সিদ্দিক হোসেন নামের একজন বলেন, সালে পাগলি ছোটবেলা থেকেই ভিক্ষা করেন। প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছেন তিনি।


সালেহা বেগমের মেয়ে স্বপ্না খাতুন বলেন, ‘আমার মা পাগলা টাইপের। জায়গায় জায়গায় ঘুরে টাকা-পয়সা পাইছে, সেগুলো পোটলা করে রেখেছে। আমাদের কাউকে বলে নাই। আমাদের কোনো কথা ভালোমতো শোনে নাই। নিজে যেটা বুঝেছে সেটাই। সারাদিন বাইরে থেকে রাতে মিল গেটের বারান্দায় ঘুমাতেন তিনি।’

স্থানীয় সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, সকালে ভিখারি সালেহার পরিত্যক্ত ঘরের বারান্দার নিচে আরও এক বস্তা দেখা যায়। গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত