আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গা সংকট দ্রুতগতিতে বাড়ছে, জরুরি সহায়তা প্রয়োজন : বিশ্বব্যাংক

রোহিঙ্গা সংকট দ্রুতগতিতে বাড়ছে, জরুরি সহায়তা প্রয়োজন : বিশ্বব্যাংক

বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সংকট দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে এবং মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। শনিবার ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সন কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলো পরির্দশন শেষে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের প্রশংসা করেছেন।

তিনি বলেন, বিশ্বব্যাংক কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের আশ্রয়দাতা এবং রোহিঙ্গা উদ্বস্তুদের সহায়তায় বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে।

ডিক্সন বলেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা অনেক। কক্সবাজারের পাবর্ত্য এলাকায় যতদুর চোখ যায়, ততোদুর পর্যন্ত লাইনের পর লাইন শুধু প্লাস্টিক শিট এবং বাশের তৈরি ছোট ছোট ঘর চোখে পড়ে। এতে অবকাঠামো এবং পানি সম্পদ ও পরিবেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে নানা ধরনের রোগ ব্যাধি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিক্সন রোহিঙ্গা শিবিরগুলো পরির্দশন করেন এবং এ সময় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের সাথে কথা বলেন। তিনি এলাকার রেজিস্ট্রেশন কেন্দ্র, স্বাস্থ্য ও খাদ্য বিতরণ কেন্দ্র, শিশু কেন্দ্র ও নারী বান্ধব স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এসব ব্যবস্থা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সহায়তা করবে, তবে স্বাভাবিক জীবন পুনরায় শুরু করতে আরো সহায়তার প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ এসব অসহায় রোহিঙ্গাদের জন্য বিশাল উদারতা দেখিয়েছে। সংকট দেখা দেয়ার সাথে সাথে সরকারের পাশাপাশি স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও উন্নয়ন অংশীদার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের এই সহায়তায় হাজার হাজার রোহিঙ্গার জীবন বাঁচিয়েছে। তবে রোহিঙ্গাদের জন্য আরো সহায়তার প্রয়োজন। সরকার সাহায্যের আবেদন জানালে আমরা স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের জন্য আরো সাহায্য সংগ্রহ করতে পারি। এতে স্থানীয় জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের সকলেই এর সুফল পাবে।

ডিক্সন কক্সবাজারে রোহিঙ্গা জনগণের সহায়তায় কাজ করছে, এমন স্থানীয় সরকারের কর্মকর্তা এবং বিভিন্ন বাংলাদেশী ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত