আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা

আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে (৪৭) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে তাকে হত্যা করা হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও চেয়ারম্যানের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে লোহাগড়ার দিঘলিয়ার বাড়ি থেকে অফিসের কাজে লোহাগড়া উপজেলায় আসেন ইউপি চেয়ারম্যান পলাশ। দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাচন অফিস এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে প্রথমে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

পরে পলাশের লাশ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এ হত্যাকান্ডের খবর পেয়ে দিঘলিয়া এলাকার জনসাধারণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতাল এলাকায় ভিড় করেন।

লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠনো হচ্ছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লতিফুর রহমান পলাশ আ’লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করে বিজয়ী হন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত