আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্রে কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

আল গিলবার্টির বয়স ৭০ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি একা, নিঃসঙ্গ। বছরের পর বছর এভাবে একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন গিলবার্টি। তিনি এখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান।

গিলবার্টি তাঁর একাকিত্ব দূর করতে একজন বান্ধবীর খোঁজে আছেন, যাঁকে তিনি বিয়ে করতে চান। উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে গিলবার্টি একটি অভিনব কাজ করেছেন। তিনি একটি বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। খরচ সপ্তাহে ৪০০ ডলার।

বিলবোর্ডটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে। বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে গিলবার্টি ভালো সাড়া পাচ্ছেন। গিলবার্টি মাত্র দুই সপ্তাহে ৪০০টির বেশি ফোনকল পেয়েছেন। এ ছাড়া তিনি প্রায় ৫০টি ই–মেইল পেয়েছেন।

২০ ফুটের বিলবোর্ডটিতে গিলবার্টির একটি ছবি আছে। বিলবোর্ডে কিছু বার্তা লেখা আছে। যার মূল কথা হলো গিলবার্টি একজন একাকী পুরুষ। তিনি অন্যত্র যেতেও রাজি। তিনি বিয়ের জন্য একজন নারীর খোঁজে আছেন। গিলবার্টি আগে বিয়ে করেছিলেন। তিনি এক সন্তানের বাবা। তবে তাঁর ভাষ্যমতে, তিনি ২০১৫ সাল থেকে ‘সিঙ্গেল’।

গিলবার্টির ভাষ্য, বিজ্ঞাপন দেওয়ার পর তিনি যাঁদের কাছ থেকে ফোনকল পেয়েছেন, তাঁদের বেশির ভাগই তাঁকে ধনী ভাবছেন। তাঁরা আসলে তাঁর ‘অর্থ’ চান। তবে গিলবার্টির আশা, তিনি শিগগিরই তাঁর জন্য সঠিক মানুষটিকে খুঁজে পাবেন। শিগগিরই তাঁর সঙ্গে দেখা হবে। তবে সেই মানুষটি এখনো তাঁকে ফোন করেননি। গিলবার্টির ভাষ্য, তিনি যাঁকে খুঁজছেন, তাঁর মধ্যে তিনটি বিষয় থাকা চাই। আনুগত্য, সততা ও আন্তরিকতা। এই তিন বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন তিনি।

গিলবার্টি বলেন, উপযুক্ত মানুষটির জন্য তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় গিয়ে বসবাস করতে রাজি। তিনি যদি তাঁর স্বপ্নের সঙ্গীকে খুঁজে পান, তাহলে যুক্তরাজ্যে যেতেও তাঁর আপত্তি নেই।

কর্মজীবনে ব্র্যান্ড প্রমোটার ছিলেন গিলবার্টি। এখন তিনি অবসরজীবন কাটাচ্ছেন। নিজের সম্পর্কে গিলবার্টি বলেন, তাঁর অবসরের আয় আছে। তিনি শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন। তিনি তাঁর বয়সের দিকে তাকান না। তিনি খোলা মনের মানুষ। তিনি একজন ভালো শ্রোতা।

গিলবার্টি তাঁর আগের স্ত্রী সম্পর্কে বলেন, তিনি তাঁর চেয়ে ২৬ বছরের ছোট ছিলেন। তাই এখন তাঁর সম্ভাব্য সঙ্গী যদি বয়সে ছোট হয়, তাহলে কোনো সমস্যা নেই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত