আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গেজেটসহ ৫ দাবি করে কোটা সংস্কার আন্দোলন স্থগিত

গেজেটসহ ৫ দাবি করে কোটা সংস্কার আন্দোলন স্থগিত

কোটা সংস্কারে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি করে আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়।

১২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষাণা দিয়ে একটি আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্য দাবিগুলো হলো-আন্দোলনে আটককৃতদের নিঃশর্ত মুক্তি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা প্রত্যাহার এবং অন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি না করা।

এ সময় কোনো ধরনের হয়রানি করলে আবার আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তারা। তাছাড়া তদের আন্দোলনের সঙ্গে যারা একাত্মতা প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এর আগে ১১ এপ্রিল বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা নিয়ে বক্তব্য দেওয়ার পর আন্দোলনকারীরা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ ঠিক করে তারা বৃহস্পতিবার তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। এরপর ওই দিনের মতো কর্মসূচি শেষ করে টিএসসি এলাকা ত্যাগ করে হলে ফিরে যায় আন্দোলনকারীরা।

চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে ৮ এপ্রিল শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের হটানোর জন্য রাত ৮টার দিকে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ ও টিএসসি এলাকা। আহত হন অনেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

৯ এপ্রিল, সোমবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলের বৈঠক হয়। সে সময় সেতুমন্ত্রী তাদের দাবি পূরণের আশ্বাস দিলে আগামী ৭ মে পর্যন্ত এ আন্দোলন স্থগিতের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটি। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ অংশটি ১০ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে আবার টিএসসির রাজু ভাস্কর্যে ফের অবস্থানের কর্মসূচি ঘোষণা করে সোমবার রাতে হলে ফিরে যান।

এরই অংশ হিসেবে ১০ এপ্রিল, মঙ্গলবার দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন কয়েক হাজার শিক্ষার্থী।পরে বিকেলে বিভেদ ভুলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এই আন্দোলন চলবে জানানো হয়। বুধবারও একই দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে অান্দোলনকারীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত