আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

স্পেনকে নিম্নমানের করোনা চিকিৎসার সরঞ্জাম বিক্রি করলো চীন

স্পেনকে নিম্নমানের করোনা চিকিৎসার সরঞ্জাম বিক্রি করলো চীন


করোনায় বিধ্বস্ত স্পেনকে তিন হাজার ৪৫৬ কোটি টাকার মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে চীন। সেই সরঞ্জামের মধ্যে অনেক কিছুই নিম্নমানের বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি স্পেনের স্বাস্থ্যমন্ত্রী স্যালভাডর ইলা নিজে জানিয়েছেন, চীন থেকে ৯৫০টি ভেন্টিলেটর, ৫৫ লক্ষ টেস্টিং কিট, ১ দশমিক ১ কোটি গ্লাভস এবং ৫০ কোটি মুখের মাস্ক কিনেছেন। কিন্তু গুণমান খারাপ বলে অভিযোগ তুলে  ৯ হাজার টেস্টিং কিট চীনকে ফেরত পাঠিয়ে দিয়েছে।

পরে চীন স্বীকার করে, যে সংস্থা থেকে তারা কিট কিনেছিল, তাদের করোনা টেস্টিং কিট তৈরির অনুমোদনই ছিল না।

স্পেনের পাশাপাশি ইতালিতেও জাহাজে করে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে চীন। পাশাপাশি সফলভাবে লকডাউন কার্যকর করতে চীনের পরামর্শ নিয়েছে ইতালি৷
গোটা বিশ্বে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য চীনকেই দায়ী করা হচ্ছে৷ কিন্তু নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঝেরে ফেলতে করোনা আক্রান্ত দেশগুলিতে চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসকদের পাঠাচ্ছে বেইজিং। এতে তাদের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হচ্ছে, তেমনই দানের নামে চিকিৎসা উপকরণ পাঠিয়ে বিভিন্ন দেশ থেকে মোটা টাকা আয়ও করছে চীন সরকার।

চীন সরকার জানিয়েছে, করোনা আক্রান্ত বিশ্বের ৮২টি দেশকে সহযোগিতা করবে। ফলে করোনার চিকিৎসা সরঞ্জাম বিক্রি করে বিপুল টাকা আয় হবে বলে দাবি বিশেষজ্ঞদের।


এলএবাংলাটাইমস/এলআরটি/সি

শেয়ার করুন

পাঠকের মতামত