আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৩ বাংলাদেশির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৩ বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

গোটা বিশ্ব এখন কাঁপছে প্রাণঘাতী করোনাভাইরাসে। প্রতিষেধকহীন এই ভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৮৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে ৩৭ হাজারের। মৃতদের মধ্যে ৯টি দেশে মোট রয়েছেন ৫৩ জন বাংলাদেশি।

পাঠকদের জন্য দেশ ও মৃতের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো :

বাংলাদেশে মৃত্যু ৫ জনের:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও থাবা বসিয়ে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সৌদি আরব ফেরত। তবে অপরজনের সংক্রমণের উৎস খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় একজন নার্সসহ ৬জন সুস্থ হয়েছেন বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরও বলেন, যারা সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপস্বর্গ নিয়ে মারা গেছেন তাদের শরীরে করোনার নমুনা মেলেনি।  

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩০ জনের :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে সোমবার পর্যন্ত ৩০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নিউইয়র্কে। নিউইয়র্কে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কোনো স্বজন বা পরিচিত মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন।

ইতালিতে মৃত্যু ২ জনের :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত দুজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সবশেষ সোমবার স্থানীয় সময় বেলা ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।

এর আগে গত সপ্তাহে গোলাম মাওলা (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন ছিলেন।

সৌদি আরবে মৃত্যু ১ জনের :
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

যুক্তরাজ্যে মৃত্যু ১১ জনের :
করোনাভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে ১১ জন বাংলাদেশি। সবশেষ ২৯ মার্চ লন্ডনের এনফিল্ডের একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. সোহেল আহমেদ (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা যান।

গত শনিবার দুপুর ২টায় লন্ডনের কিং জর্জ হাসপাতালে মারা যান আনোয়ারা বেগম চৌধুরী (৬৫) নামের এক ব্রিটিশ বাংলাদেশি। একইদিন আলম আশরাফ আকন্দ (৫০) নামের আরেক বাংলাদেশি মারা যান।

এর আগে শুক্রবার ম্যানচেস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদ হোসেন জসিম (৬৫) নামে এক বাংলাদেশি। এদিন লন্ডনের স্থানীয় সময় সকাল ৬টায় মো. মনির উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

বুধবার মারা গেছেন হাজী ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি পূর্ব লন্ডনের ডকল্যান্ডে বসবাস করতেন। গত মঙ্গলবার সকাল ১০টায় একই হাসপাতালে মারা যান খসরু মিয়া (৪৯) নামের এক ব্যক্তি।

এর আগে গত ২৩ মার্চ ওই হাসপাতালে মৃত্যু হয় টাওয়ার হ্যামলেটসের স্যাটেল স্ট্রিটের বাসিন্দা হাজী জমশেদ আলীর (৮০)।

১৬ মার্চ তৃতীয় বাংলাদেশি হিসেবে মারা যান যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০)। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মৃত্যুবরণ করেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের রেহান উদ্দিন (৬৬)।

গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি পাঁচ থেকে ছয় বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

স্পেনে মৃত্যু একজনের :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের মাদ্রিদে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি স্পেনে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানী মাদ্রিদে ভোর ৪টার দিকে বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেশকিছু দিন থেকে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

প্রবাসী ওই বাংলাদেশি পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।

কাতারে মৃত্যু একজনের :
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিলীপ দেব (৫৫)  নামে এক বাংলাদেশি মারা গেছেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল।

গত শনিবার বিকেলে কাতারের হামাদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  নিহত দিলীপ দেবের ছেলে হৃদয় দেব সূত্রে জানা গেছে, দিলীপ কাতারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। গত ১৬ মার্চ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হামাদ জেনারেল হাসপাতালে ভর্তি হন।

সেখানে তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দিলীপ স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

লিবিয়া ও গাম্বিয়ায় মৃত্যু ২ জনের :
করোনা ভাইরাসে এ পর্যন্ত লিবিয়ায় একজন ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত এখনো জানা যায়নি। করোনায় মৃত্যু নিয়ে দুই দেশের সরকারের প্রকাশিত তথ্য দুই জন বাংলাদেশির মৃত্যুর খবর জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি
                                  

শেয়ার করুন

পাঠকের মতামত