আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৫৬৫ জনের মৃত্যু, নিউইয়র্কেই ২৭৯ জন

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৫৬৫ জনের মৃত্যু, নিউইয়র্কেই ২৭৯ জন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২০২৬ জন। এর মধ্যে নিউইয়র্কেই ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৪৮ জন। মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৬৪ হাজার।
মঙ্গলবার (৩১ মার্চ) ওয়ার্ল্ডওমিটার থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের এ তথ্য পাওয়া যায়।
জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৯৫৩ জনের। এ রোগে মোট আক্রান্ত ১ লাখ ৬০ হাজার।
অপরদিকে ওয়ার্ল্ডওমিটার বলছে, যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৮ জনের। আর এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৬৪ হাজার। যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর করোনাভাইরাসের প্রকোপ কমাতে সামনের ৩০ দিন খুবই গুরুত্বপূর্ণ। ফলে সামাজিক দূরত্ব বজার রাখার যে গাইডলাইন আগে দেওয়া হয়েছিল তা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

এলএবাংলাটাইমস/এলআরটি/সি

শেয়ার করুন

পাঠকের মতামত