আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

কভিড-১৯; ক্যালিফোর্নিয়ার পাবলিক স্কুলগুলো এই বৎসর খোলার সম্ভাবনা দেখছে না সুপারিন্টেনডেন্ট

কভিড-১৯; ক্যালিফোর্নিয়ার পাবলিক স্কুলগুলো এই বৎসর খোলার সম্ভাবনা দেখছে না সুপারিন্টেনডেন্ট

ছবিঃ করোনাভাইরাসের কারণে বন্ধে হয়ে পড়া স্কুল (এলএ বাংলা টাইমস)

আজ মঙ্গলবার স্কুল কর্মকর্তাদের পাঠানো চিঠিতে এমন তথ্য জানান ক্যালিফোর্নিয়া স্টেট সুপারিন্টেনডেন্ট


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণে জারি হওয়া নির্বাহী আদেশ ও নানা নিষেধাজ্ঞায় বন্ধ করে দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার সকল পাবলিক স্কুল। আর বন্ধ হওয়া এ সমস্ত পাবলিক স্কুল চলতি শিক্ষাবৎসরে খোলার কোন সম্ভাবনা দেখছে না স্টেট সুপারিন্টেনডেন্ট টনি থারমন্ড। 


আজ মঙ্গলবার স্কুল ডিসট্রিক্ট কর্মকর্তাদের নিকট পাঠানো এক চিঠিতে এমন তথ্য জানান ক্যালিফোর্নিয়া স্টেটের সুপারিন্টেনডেন্ট। 

পাঠানো চিঠিতে থারমন্ড জানান, সম্প্রতি চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য সৃষ্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক দুরত্বের বিষয়টি চিন্তা করছে স্টেট। আর তাই চলতি শিক্ষা বৎসরে ক্যালিফোর্নিয়ার পাবলিক স্কুল ক্যাম্পাসগুলো খোলার কোন সম্ভাবনা দেখছে না কর্তৃপক্ষ। 

সেইসাথে চলতি শিক্ষা বৎসরে আরও অতিরিক্ত সময় যোগ করার কথাও ভাবছে তারা। এমন পরিস্থিতিতে ইন্টারনেটের মাধ্যমে চালু হওয়া দূরবর্তী শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য স্কুলগুলোকে পরামর্শ দেন থারমন্ড। অবশ্য আজ মঙ্গলবার দুপুরে গভর্নর গ্যাভিন নিউসোমও এমন সিদ্ধান্তের কথা জানান। 

উল্লেখ্য, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৫৪ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ১৭৪ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৩ হাজার ১১ জন, মৃতের সংখ্যা ৫৪ জন। 

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৫০২ জন, আর মারা যায় ৭ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ২৯১ জন, মৃতের সংখ্যা ৯ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ১১১ জন, মৃতের সংখ্যা ৩। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১২৬ জন, মোট মারা যায় ৪ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ৬০৩ জন, মারা ৭ জন।   

/এলএ বাংলা টাইমস/      
  

শেয়ার করুন

পাঠকের মতামত