আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

কভিড-১৯; ক্যালিফোর্নিয়াতে মারা গেল এক গোয়েন্দা পুলিশ

কভিড-১৯; ক্যালিফোর্নিয়াতে মারা গেল এক গোয়েন্দা পুলিশ

মেরিলু আর্মার

সান্টা রোজা পুলিশ বিভাগের ঐ নারী গোয়েন্দা পুলিশ অফিসারের নাম মেরিলু আর্মার


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) সংক্রমিত হয়ে ক্যালিফোর্নিয়া স্টেটে এই প্রথম কোন পুলিশ অফিসার মারা যায়। গতকাল এমন তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। মৃত্যুর আগ পর্যন্ত ঐ অফিসার স্টেটের সোনোমা কাউন্টির সান্টা রোজা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। 


সান্টা রোজা পুলিশ বিভাগের ঐ নারী গোয়েন্দা পুলিশ অফিসারের নাম মেরিলু আর্মার। 

সান্টা রোজা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের সান্টা রোজা পুলিশ পরিবার একজন দক্ষ গোয়েন্দা সদস্য হারিয়েছি। যিনি সুনিপুনভাবে আমাদের পুলিশ বিভাগকে ২০ বৎসর ধরে সেবা দিয়ে আসছিল। অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সাথে কাজ করার জন্য কমিউনিটিতে তার ব্যাপক সুনাম ছিল। 

তাছাড়া, পুলিশ বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটেও উল্লেখ করা হয় এই পুলিশ সদস্যের মৃত্যু বিষয়ে। সেখানে বলা হয়, মেরিলু আর্মার পুলিশ বিভাগে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত প্রথম সদস্য। সেইসাথে সেখানে আর্মারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

উল্লেখ্য, এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। ঐ সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো তাদের ২৬ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানায়। আর এই কারণে, কাউন্টির পুলিশ কর্মকর্তারা তাদের শিফট বা ডিউটি শুরুর আগে বাধ্যতামূলকভাবে শরীরের তাপমাত্রা পরীক্ষা চালু করে।

/এলএ বাংলা টাইমস/
   

শেয়ার করুন

পাঠকের মতামত