আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

করোনা: যুক্তরাজ্যে ১ দিনে ৫৬২ জনের মৃত্যু

করোনা: যুক্তরাজ্যে ১ দিনে ৫৬২ জনের মৃত্যু


প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। বুধবার দেশটিতে সর্বোচ্চ ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।

পাশাপাশি বুধবার আক্রান্ত হয়েছে চার হাজার ৩২৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৭৪ জন। খবর এএফপির।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটার পেজে বলা হয়, করোনাভাইরাসে বুধবার বিকাল ৫টা পর্যন্ত যুক্তরাজ্যে দুই হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে এবং চার হাজার ৩২৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ২৯ হাজার ৪৭৪ জনের দেহে করোনা ধরা পড়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩৫ জন।

যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক রয়েছেন। বুধবার রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স চার্লস করোনামুক্ত হয়েছেন। জনসন ভিডিও লিংকের মাধ্যমে কেবিনেটকে বলেন, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া মানে জনগণকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। কিন্তু পরে ভালো হবে। দেশটির সরকার তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত