আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ মানুষ

করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ মানুষ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর তিন মাসে সারা বিশ্বের ৪৯ হাজার মানুষের প্রাণ কেড়েছে। ইতিহাসের ভয়াল এই মহামারীতে প্রতিদিন মরছে মানুষ।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৫ হাজার ২৪৬ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৩ হাজার ৭ জন।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সুস্থ হয়েছে চীনে ২৫ হাজার ৭৪৩ জন। এরপর স্পেনে ১৯ হাজার ১৭৫ জন। তৃতীয় সর্বোচ্চ সুস্থ হয়েছে জার্মানিতে ১৬ হাজার ৮৪৭ জন এবং চতুর্থ সর্বোচ্চ সুস্থ হয়েছে ইতালিতে ১৬ হাজার ৭১১ জন।

প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে এখন পর্যন্ত কার্যকরী কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বুধবার জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওইচও) প্রধান টেড্রস আধানম গেব্রেয়েসুস বলেছেন, কোভিড-১৯ এর চিকিৎসার জন্য কোন ওষুধগুলো সবচেয়ে কার্যকর তা প্রমাণ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে সারা বিশ্বের নামিদামি গবেষকরা সাড়া দিয়েছেন এবং করোনা প্রতিরোধে ৪টি ওষুধ নিয়ে জোরেশোরে কাজ চলছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত