আপডেট :

        ১৯৯২ সালের মাফিয়া হামলার তদন্তে নাম, মৃ ত অবস্থায় পাওয়া গেল সাবেক পুলিশপ্রধানকে

        আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

        ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অসাংবিধানিকভাবে ব্যয় বিল পাস, আদালতের রায়

        ইন্ডিয়ানায় পরিবারের চারজনের মৃ ত্যুর কারণ প্রকাশ, মেয়ের ৯১১ কলে উঠে আসে ভয়াবহ তথ্য

        সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই

        ঝড়ের পানিতে ডুবল সান ফার্নান্দো ভ্যালির ব্যবসাপ্রতিষ্ঠান, ড্রেনেজ সংস্কারের দাবি

        ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

        সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ার গুদামে অভিযান, ৬২ জন গ্রেপ্তার; জব্দ ২৮ কোটি ডলারের গাঁজা

        পাসাডেনায় উদ্ধার ৩৮ কুকুরের নতুন ঠিকানা দরকার, দত্তক নিতে আহ্বান

        অস্বাভাবিক জোয়ার ও ঝড়ের আশঙ্কা, আগামী সপ্তাহে ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া উপকূল

        ভোররাতে ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস এঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা

        লস এঞ্জেলেসের প্রশাসনিক পরিবর্তনে রূপান্তর দলের নেতৃত্ব দেবেন কন্যান্ট ও কিফার

        অপরাধের পথ থেকে সন্তানকে ফেরাতে চেয়েছিলেন, এখন ছেলের বিরুদ্ধেই হ ত্যার অভিযোগ

        এআই শেয়ারের দরপতনে নাসডাকের বড় ধস, বছরজুড়ে অর্জিত সব মুনাফা হারাল প্রযুক্তি খাত

        ১২ জনের মৃ ত্যুর কারণ প্যালিসেডস দাবানল, অগ্নিসংযোগের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি

        কোরিয়াটাউনে মানসিক সংকটে থাকা ব্যক্তিকে গু লি, এলএপিডি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে না প্রসিকিউটররা

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

করোনা: যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয়র মৃত্যু

করোনা: যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয়র মৃত্যু

করোনাভাইরাস ভয়াবহ থাবা বসিয়েছে যুক্তরাষ্ট্রে। তাতে আমেরিকান নাগরিকদের পাশাপাশি বিদেশিরাও প্রাণ হারাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ জন ভারতীয়র মৃত্যু হয়েছে কোভিড-১৯ রোগে। আর করোনা শনাক্ত হয়েছে আরো ১৬ ভারতীয়র।

করোনায় যুক্তরাষ্ট্রে ১৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। বুধবার এক দিনে এক হাজার ৯ শর বেশি মানুষ মারা গেছে। মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেছে তারা। এই মৃত্যুর তালিকায় এদিন যুক্ত হলো ১১ ভারতীয় নাম।

করোনায় মারা যাওয়া ভারতীয়দের সবাই পুরুষ, তাদের ১০ জন নিউইয়র্ক ও নিউ জার্সির। জানা গেছে, চারজন নিউইয়র্ক সিটির ট্যাক্সি ড্রাইভার ছিলেন। আরেক ব্যক্তি ফ্লোরিডার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনায় শনাক্ত ১৬ জনের মধ্যে চারজন নারী। তাদের সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের ৮ জন নিউইয়র্কের, তিনজন নিউজার্সির, অন্যরা টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার।

করোনাভাইরাসে আক্রান্তদের প্রয়োজনীয় সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষ ও ভারতীয়-আমেরিকান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারতীয় অ্যামবাসি ও কনসুলেটগুলো। করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ৯২ প্রবাসী মারা গেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত