আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

দেশে এবার পত্রিকার সাংবাদিক করোনায় আক্রান্ত

দেশে এবার পত্রিকার সাংবাদিক করোনায় আক্রান্ত

বাংলাদেশে আরও একজন মাঠপর্যায়ের সাংবাদিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি একটি দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তার আগে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুইজন সাংবাদিক করোনায় আক্রান্ত হন।

নতুন আক্রান্ত সাংবাদিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন। এরপর ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। পরে আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে বলে তাকে জানানো হয়। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।

আরো পড়ুন : ১৯৩০ সালের মহামন্দার পর সবচেয়ে খারপ সময় পার করছে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

উল্লেখ্য, গত ৩ এপ্রিল দেশে প্রথম একটি বেসরকারি টেলিভিশনের মাঠপর্যায়ের এক সাংবাদিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই টেলিভিশনের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

৯ এপ্রিল আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হন। শুধু এই সাংবাদিক নন, তার পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত