আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ফ্রান্সের রণতরীর ৫০ ক্রু করোনায় আক্রান্ত

ফ্রান্সের রণতরীর ৫০ ক্রু করোনায় আক্রান্ত

ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গলের ৫০ জন ক্রু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরপরই ওই রণতরীর একটি অংশ লকডাউন করা হয়েছে। শুক্রবার ফ্রান্সের সামরিক বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রণতরীটির নোঙ্গরের স্থান দক্ষিণ ফ্রান্সের তৌলুন থেকে তিন নাবিককে হেলিকপ্টারে করে সেখানকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ৪০ জন ক্রুয়ের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখতে পাওয়ার পর তাদের পরীক্ষার জন্য বুধবার একটি দলকে সেখানে পাঠানো হয়।

মন্ত্রণালয় বলেছে, ‘শার্ল দ্য গলের ৬৬ জনকে পরীক্ষা করে ৫০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। নাবিকদের এই মুহূর্তে স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি।’

ফ্রান্সের এই বিমানবাহী রণতরীটিতে এক হাজার ৭৬০ জন নাবিক অবস্থান করে। এর নিজস্ব ইনটেনসিভ কেয়ার ইউনিটও রয়েছে।

সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টের কয়েক জন নাবিকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রণতরীতে করোনা সংক্রমণ প্রতিরোধে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে ঊর্ধ্বতনদের কাছে চিঠি লেখার অপরাধে এর ক্যাপ্টেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত