আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

হাসপাতাল থেকে ছাড় পেলেন বরিস জনসন

হাসপাতাল থেকে ছাড় পেলেন বরিস জনসন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর বাসভবনের এ মুখপাত্র বলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় প্রধানমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তার (বরিস জনসন) মেডিকেল টিমের উপদেষ্টা বলেছেন, প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে কোনো কাজে না ফেরতে। তিনি (প্রধানমন্ত্রী) অতি যত্ন পাওয়ায় সেন্ট টমাস হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, আইসিইউতে জনসন তিন রাত কাটিয়েছেন এবং তাকে অক্সিজেন দেয়া হয়েছে। তবে ভেন্টিলেশনের মাধ্যমে তাকে চিকিৎসা দেয়ার প্রয়োজন হয়নি।

বৃহস্পতিবার রাতেই তাকে আইসিইউ থেকে সরিয়ে আনা হয়েছে। গত শুক্রবার মুখপাত্র আরও জানান এখন তিনি অল্প হাঁটাচলা করতে পারছেন।

উল্লেখ্য, মার্চের ২৭ তারিখে বরিস জনসন জানান, তার শরীরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। মৃদু লক্ষণ দেখা দেয়ায় ডাউনিং স্ট্রিটের অ্যাপার্টমেন্টে তিনি আইসোলেশনে চলে যান।

তবে ১০ দিন পরে ডাউনিং স্ট্রিট থেকে ঘোষণা করা হয়, ৫৫ বছর বয়সী জনসনের অবস্থা ভালোর দিকে নয়, লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। পরের দিন তার অবস্থার অবনতি হলে তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত