আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

লকডাউন ব্যর্থতায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

লকডাউন ব্যর্থতায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

লকডাউন ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু। রোববার মধ্যরাতে ৪৮ ঘণ্টার লকডাউন শেষ হওয়ার ২ ঘণ্টার মাথায় তিনি পদত্যাগপত্র জমা দেন।

করোনাভাইরাস পরিস্থিতি আস্তে আস্তে ভয়াবহ হচ্ছে তুরস্কে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী আঙ্কারা ও ইস্তানবুলসহ ৩১টি বড় বড় শহরে শুক্রবার হুট করে ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করে তুরস্ক। লকডাউন শুরু হওয়ার মাত্র ২ ঘণ্টা আগে এমন ঘোষণা দেওয়ায় মানুষের মধ্যে হট্টোগোল শুরু হয়।

নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য জিনিসপত্র কিনতে দিগদ্বিক ছোটাছুটি শুরু করে। আর এসব করতে গিয়ে করোনার সংক্রমণ রুখতে যে নিরাপদ দূরত্ব সেটা কোনোভাবেই মানা হয়নি। তাতে লকডাউনের যে প্রকৃত লক্ষ্য সেটা নিদারুণভাবে ব্যর্থ হয়।

এই ঘটনার পর বিরোধী দলের কঠোর সমালোচনার শিকার হয় তুরস্কের সরকার। হঠাৎ লকডাউন ঘোষণা করে হাজার হাজার মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওঠে সরকারের সমালোচনার ঝড়।

তাই রোববার মধ্যরাতে ৪৮ ঘণ্টার লকডাউন শেষ হওয়ার দুই ঘণ্টা পরই পদত্যাগ ঘোষণা করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু। পদত্যাগ পত্রে তিনি লিখেন, ‘আমার দেশ, যেটাকে আমি কখনোই আহত করতে চাইনি এবং আমাদের প্রেসিডেন্ট, যার প্রতি আমি আজীবন বিশ্বস্ত থাকতে চাই, আমাকে ক্ষমা করবেন।’

সমালোচনার মুখে সায়লু শুক্রবার বলেছিলেন লকডাউন প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের নির্দেশনা অনুযায়ীই ঘোষণা করা হয়েছে। কিন্তু রোববার ক্ষমতাশালী এই মন্ত্রী সবকিছুর দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ান পদ থেকে।

অবশ্য বাংলাদেশ সময় ভোর রাতে জানা যায় সায়লুর পদত্যাগপত্র গ্রহণ করেননি তুরস্কের রাষ্ট্রপতি। তিনি পত্রটি প্রত্যাখান করেছেন। পাশাপাশি সায়লুর প্রশংসা করেছেন নানা সময়ে তার সাহসিকতা ও যথাযথ সিদ্ধান্তের জন্য।

রোববার করোনা আক্রান্ত হয়ে তুরস্কে ৯৭ জন মারা গেছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৯৮। আক্রান্তের হার ৯.২ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৮৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯৫৬ জনে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত