আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনায় মৃত্যু ১ লাখ ১৩ হাজার ছাড়ালো

করোনায় মৃত্যু ১ লাখ ১৩ হাজার ছাড়ালো


বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর এই মিছিলের গতি কখনও ধীর হচ্ছে আবার কখনও দ্রুত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৮ লাখ ৩১ হাজার ২০৩ জন। আর মারা গেছেন এক লাখ ১৩ হাজার তিন জন।

আক্রান্ত ও মৃত-দুটির সংখ্যাই এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। গ্রিনিচ মান সময় রোববার বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৫ জন। এতে আক্রান্তের মোট সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৯৩৪ এ পৌঁছেছে। একই সময় মারা গেছেন ৮৯৭ জন। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৪৭৪ এ পৌঁছেছে।

গত তিন দিনের মধ্যে প্রথমবারের মতো স্পেনে রোববার করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৬১৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ১৬ হাজার ৯৭২ এ পৌঁছেছে।

রোববার করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে যুক্তরাজ্যে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৫ তে পৌঁছেছে।

করোনায় মৃতের সংখ্যা কমার লক্ষণ দেখা গেছে ফ্রান্সে। টানা তিন দিন ধরে দেশটিতে মৃতের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫৬১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এখানে মৃতের সংখ্যা ১৪ হাজার ৩৯৩ তে পৌঁছেছে

ইতালির অবস্থাও ইতিবাচক। দেশটিতে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এখানে ৪৩১ জনের মৃত্যু হয়েছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত