আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ইতালিতে আরও ৫৬৬ জনের প্রাণহানি

ইতালিতে আরও ৫৬৬ জনের প্রাণহানি

ইতালিতে করোনাভাইরাসে আরও ৫৬৬ জনের ‍মৃতু‌্য হয়েছে। যার মাধ‌্যমে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।  আর আক্রান্তের সংখ‌্যা দাঁড়িয়েছে দেড় লাখেরও বেশি।

সোমবার (১৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ইতালিতে করোনায় সর্বমোট প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৬৫ জন।  আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।

ইতালিতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে জনিয়ে বোরেল্লি বলেন, ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা কমেছে।  সেই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে।

সোমবার একদিনেই ১ হাজার ২২৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  আর মোট সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৪৩৫ জন।  ইতালি খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব‌্যক্ত করেন তিনি।

এদিকে ইতালিতে করোনায় ৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।  দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়ে বলেন, এ মুহূর্তে সবাইকে ইতালিয়ান সরকারের আইন মানতে হবে এবং নিজ বাসায় অবস্থান করে দেশকে সুরক্ষা করতে হবে।

তিনি ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনার সচেতনতা করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে। নিজে এবং অন্যের সুরক্ষায় সর্তকতা অবলম্বন করুন। কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। বেকার কর্মহীনদেরও সহযোগিতা করা হবে।

করোনা সংক্রমণ রোধ করতে ইতালিতে ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়।  যা আগামী ৩ মে  পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এর আগেই কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত