আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হব: ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হব: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলা নববর্ষ-১৪২৭ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করে বলেছেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সেই যুদ্ধে আমরা জয়ী হব। পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪২৭’ উপলক্ষে মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান করি। সবার জীবন ভরে উঠুকে আনন্দে বিশুদ্ধতায়, জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ।’ তিনি বলেন, ‘এ বছর এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনা ভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল করে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়িত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় বর্ষিত হওয়ার দিন পহেলা বৈশাখ। তিনি বলেন, পহেলা বৈশাখে নতুন আহ্বানের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। আমরা সুন্দর আর চির মঙ্গলের জয়গান করি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস একটি অতিমাত্রার সংক্রামক ভাইরাস। এর কোনো প্রতিষেধক প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব ও সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত