আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বাদুরের মধ্যে নতুন ৬ করোনাভাইরাস শনাক্ত

বাদুরের মধ্যে নতুন ৬ করোনাভাইরাস শনাক্ত

বিজ্ঞানীরা বাদুরের মধ্যে নতুন করে আরো ৬টি করোনাভাইরাস শনাক্ত করেছেন। নতুন এসব করোনাভাইরাস বর্তমানে বিশ্বে মহামারি সৃষ্টিকারী কোভিড-১৯ রোগের করোনাভাইরাস ‘সার্স-কোভ-২’ গোত্রের।

স্মিথসোনিয়ান গ্লোবাল হেলথ প্রোগ্রামের গবেষক দল মায়ানমারের বাদুরের মধ্যে নতুন করোনাভাইরাসগুলো শনাক্ত করেছেন। এই ভাইরাসগুলো মানুষের মধ্যে সংক্রামিত হওয়ার ঝুঁকি আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। গবেষকরা আশা করছেন, নতুন এই তথ্য করোনাভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া উন্নতি করতে সহায়তা করবে।

গবেষক দলের নেতৃত্বদানকারী মার্ক ভ্যালিটুটো বলেন, ‘ভাইরাসজনিত মহামারি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মানুষের স্বাস্থ্য বন্যপ্রাণী এবং পরিবেশের স্বাস্থ্যের সাথে কতটা ঘনিষ্ঠভাবে জড়িত। বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সঙ্গে মানুষের যোগাযোগ ক্রমাগত বেড়ে চলেছে, সুতরাং আমরা প্রাণীদের মধ্যে এই ভাইরাসগুলো সম্পর্কে যত বেশি জানতে পারবো- কীভাবে এই ভাইরাসগুলো রূপান্ততির হয় এবং অন্য প্রজাতির মধ্যে ছড়িয়ে পড়ে- আমরা তত ভালোভাবে এসবের মহামারি হ্রাস করতে পারবো।’

গবেষণায় গবেষকরা মায়ানমারের বাদুরগুলো থেকে ৭৫০টির বেশি লালা এবং মলের নমুনা সংগ্রহ করেছিলেন। এসব নমুনা বিশ্লেষণে ৬টি নতুন করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, অবশ্য এর মধ্যে একটি করোনাভাইরাস আগেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া গিয়েছিল।

আশার খবর হচ্ছে, নতুন ভাইরাসগুলো সার্স কোভ-১ বা বর্তমানের কোভিড-১৯ রোগের সার্স-কোভিড-২ ভাইরাস থেকে কিছুটা আলাদা। একই গোত্রের ভাইরাস হলেও এগুলোর জেনেটিক্যাল মডেলে পার্থক্য রয়েছে। তবে নতুন করোনাভাইরাসগুলো মানুষ সহ অন্যান্য প্রজাতির প্রাণীর কাছে ছড়িয়ে পড়তে পারে কিনা তা এখনো পরিষ্কার নয়।

গবেষক দলটির সদস্য সুজান মারে বলেন, ‘বেশিরভাগ করোনাভাইরাস মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। তবে উত্স অনুসারে আমরা যখন প্রাণীদের মধ্যে এই রোগগুলো শনাক্ত করি, তখন আমাদের সম্ভাব্য ঝুঁকি নিয়ে গবেষণার করার একটি মূল্যবান সুযোগ রয়েছে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত