আপডেট :

        ১৯৯২ সালের মাফিয়া হামলার তদন্তে নাম, মৃ ত অবস্থায় পাওয়া গেল সাবেক পুলিশপ্রধানকে

        আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

        ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অসাংবিধানিকভাবে ব্যয় বিল পাস, আদালতের রায়

        ইন্ডিয়ানায় পরিবারের চারজনের মৃ ত্যুর কারণ প্রকাশ, মেয়ের ৯১১ কলে উঠে আসে ভয়াবহ তথ্য

        সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই

        ঝড়ের পানিতে ডুবল সান ফার্নান্দো ভ্যালির ব্যবসাপ্রতিষ্ঠান, ড্রেনেজ সংস্কারের দাবি

        ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

        সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ার গুদামে অভিযান, ৬২ জন গ্রেপ্তার; জব্দ ২৮ কোটি ডলারের গাঁজা

        পাসাডেনায় উদ্ধার ৩৮ কুকুরের নতুন ঠিকানা দরকার, দত্তক নিতে আহ্বান

        অস্বাভাবিক জোয়ার ও ঝড়ের আশঙ্কা, আগামী সপ্তাহে ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া উপকূল

        ভোররাতে ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস এঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা

        লস এঞ্জেলেসের প্রশাসনিক পরিবর্তনে রূপান্তর দলের নেতৃত্ব দেবেন কন্যান্ট ও কিফার

        অপরাধের পথ থেকে সন্তানকে ফেরাতে চেয়েছিলেন, এখন ছেলের বিরুদ্ধেই হ ত্যার অভিযোগ

        এআই শেয়ারের দরপতনে নাসডাকের বড় ধস, বছরজুড়ে অর্জিত সব মুনাফা হারাল প্রযুক্তি খাত

        ১২ জনের মৃ ত্যুর কারণ প্যালিসেডস দাবানল, অগ্নিসংযোগের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি

        কোরিয়াটাউনে মানসিক সংকটে থাকা ব্যক্তিকে গু লি, এলএপিডি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে না প্রসিকিউটররা

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

পাকিস্তানে মসজিদে জামাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল

পাকিস্তানে মসজিদে জামাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল

মসজিদে জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা শিথিল করেছে পাকিস্তান। শনিবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানে এ পর্যন্ত ৭ হাজার ৬৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১৪৩ জন। করোনার সংক্রমণ প্রতিরোধে গণজমায়েত এড়াতে গত মাসে দেশটিতে মসজিদে জামাতে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রমজানকে সামনে রেখে পাক প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে শনিবার ধর্মীয় নেতাদের বৈঠক হয়।

সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সতর্কতা অবলম্বন করে নামাজ আদায়ের শর্তে মসজিদগুলোকে অনুমতি দেওয়া হয়েছে।’ মসুল্লিদের নামাজ আদায়ের মাস্ক পরা বাধ্যতামূলক বলেও এতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জামাতে অংশগ্রহণকারীদের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর পরিবর্তে ৬ ফুট দূরত্বে দাঁড়াতে হবে। এছাড়া মসজিদ কর্তৃপক্ষকে নিয়মিত মসজিদ জীবাণুমুক্ত করতে হবে।

মসজিদে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সম্প্রতি পাকিস্তানে মসুল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া দেশটির এক জনপ্রিয় ধর্মীয় নেতা নামাজ আদায়ের অনুমতি না দিলে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনেরও হুমকি দিয়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত