আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বাংলাদেশে ভিআইপিদের করোনা চিকিৎসায় আইসিইউসহ আলাদা হাসপাতাল

বাংলাদেশে ভিআইপিদের করোনা চিকিৎসায় আইসিইউসহ আলাদা হাসপাতাল

বাংলাদেশে কোনো ভিআইপি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা রাখা হচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা আছে— এমন হাসপাতালে তাদের চিকিৎসা করানো হবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আবু ইউসুফ ফকির বলেন, বাংলাদেশে ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে কোভিড-১৯ চিকিৎসার জন্য ডেডিকেটেড শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। এছাড়া রাজধানীর অ্যাপোলো হাসপাতালেও চিকিৎসা দেওয়ার বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। এ বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন ভিআইপিদের চিকিৎসা অ্যাপোলো হাসপাতালে দেওয়ার জন্য কথাবার্তা চলছে। এছাড়া চিকিৎসকরা আক্রান্ত হলে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে আলাদাভাবে।

তিনি বলেন, ভিআইপিদের আইসোলেশন বা কোয়ারেনটাইনের জন্য কোনো পরিকল্পনা নেই। আর তাই যাদের ক্ষেত্রে আইসিইউ দরকার হবে, তাদের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হতে পারে। অ্যাপোলো হাসপাতালেও আমরা এখন কথাবার্তা চালিয়ে যাচ্ছি। তবে গ্যাস্ট্রোলিভার হাসপাতালেই আপাতত ভিআইপিদের চিকিৎসা দেওয়া হবে— এটা বলতে পারেন। চিকিৎসকরা আক্রান্ত হলেও এখানে চিকিৎসা দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে অবশ্য স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা রাখার তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।

তবে নাম প্রকাশ না করার শর্তে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, এই হাসপাতালে মূলত রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হবে। এ কারণে অনেকেই এর মধ্যে হাসপাতাল ঘুরে গেছেন। কিছু দেশের দূতাবাসের কর্মকর্তারাও ঘুরে গেছেন। মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে, এখানে ভিআইপিদের চিকিৎসা দেওয়া হবে বলে। সেভাবে আইসিইউও প্রস্তুত রাখা হয়েছে।

জানতে চাইলে বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান বলেন, এরই মধ্যে তিনটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসার জন্য ডেডিকেটেড করা হয়েছে। এর মধ্যে খুব দ্রুতই ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু হবে। এছাড়া আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও শাহাবুদ্দিন মেডিকেল কলেজেও খুব দ্রুত চিকিৎসা দেওয়া শুরু করা হবে। এসব হাসপাতালে আইসিইউ বা অন্যান্য সব সুযোগ-সুবিধা আছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি   

শেয়ার করুন

পাঠকের মতামত