আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

দুই মাসের জন্য গ্রিনকার্ড বন্ধ করলেন ট্রাম্প

দুই মাসের জন্য গ্রিনকার্ড বন্ধ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার অভিবাসন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ৬০ দিনের জন্য কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা স্থায়ীভাবে অভিবাসনের জন্য আবেদন করেছেন শুধু তাদের ক্ষেত্রে বলবৎ হবে। ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ নেওয়ার ফলে করোনাভাইরাস মহামারিতে তৈরি হওয়া সঙ্কটে আমেরিকান নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত থাকবে।

সমালোচকদের মতে, ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠায় এখন অন্যদিকে মনোযোগ সরিয়ে নিতে চাইছেন। সোমবার রাতে 'সব ধরণের অভিবাসন' বন্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেও পরে কয়েকজন ব্যবসায়ী নেতার সমালোচনার শিকার হয়ে খামারের শ্রমিক, হাই টেক কারখানার কর্মীদের মত কিছু বিশেষ খাতের অভিবাসী শ্রমিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিং এর সময় ট্রাম্প বলেন, অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত থাকা ব্যক্তিদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। তিনি জানান, সিদ্ধান্তের নির্বাহী আদেশ বুধবারে স্বাক্ষর করা হতে পারে এবং মার্কিন অর্থনীতির গতিবিধির হিসেবে এই নিষেধাজ্ঞা 'বেশ দীর্ঘায়িত' হতে পারে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবে ২ কোটির বেশি অ্যামেরিকান তাদের চাকরি হারিয়েছে এবং প্রেসিডেন্ট বলেছেন তারা যেন তাদের কর্মসংস্থান ফিরে পায়, তা নিশ্চিত করা সরকারের 'পবিত্র দায়িত্ব।' "ভাইরাসের কারণে চাকরি হারানো অ্যামেরিকানদের জায়গায় যদি বিদেশি অভিবাসী শ্রমিকরা কাজ পায়, তাহলে তা অ্যামেরিকানদের প্রতি অন্যায় হবে।"

তিনি বলেন, "আমরা মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে চাই এবং আমি মনে করি ভবিষ্যতে আমরা তাদের সুরক্ষার প্রতি আরো বেশি জোর দেব।"

বিবিসি বলছে, প্রেসিডেন্টের এই আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি   

শেয়ার করুন

পাঠকের মতামত