আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কেন চীনঘেঁষা বলছে যুক্তরাষ্ট্র?

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কেন চীনঘেঁষা বলছে যুক্তরাষ্ট্র?

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র দাবি করছে চীনের উহানের ল্যাব থেকে এই ভাইরাস। শুধু তাই নয় চীনের পক্ষ নেয়ার অভিযোগে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনঘেঁষা বলা হচ্ছে এটি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রশাসন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রেইন মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, সমস্যা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দুর্যোগে তাদের সব বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এটা এমন নয় যে বহু বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিবছর ৫০ কোটির বেশি ডলার অর্থায়ন করে। যেখানে চীন মাত্র ৪ কোটি ডলার অর্থায়ন দেয়। তবুও তারা চীনের পক্ষ হয়ে কাজ করছে।

ও ব্রেইন বলেন, চীনের দুর্যোগের মধ্যেও গত ১৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয় করোনা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না। যেটি সম্পূর্ণ মিথ্যা।

গত ফেব্রুয়ারিতে চীনের ভ্রমণের ওপর যে সব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাদের সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে ও ব্রায়ান বলেন, এটা সম্পূর্ণ একটি ভুল উপদেশ ছিল। যেটা অনেক বিশেষজ্ঞই প্রত্যাখান করে দিয়েছিলেন।

এদিকে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, চীনের কমিউনিস্ট পার্টি করোনা নিয়ন্ত্রণে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা ও ব্রেইন বলেন, যদি এটা অভূতপূর্ব সাফল্য হয় তাহলে আর কিছু বলার নেই। এটি এখন ১৮৪টি দেশে ছড়িয়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার দাবি করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রেইন বলেন, আমরা আমাদের মিত্রদের সাথে এ নিয়ে আলোচনা করছি। দুর্ভাগ্যবশত বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের বিশ্বাস যোগ্যতা হারিয়েছে।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোন ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৫৭ হাজার ৫০৪ জন। মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৬২ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি   

শেয়ার করুন

পাঠকের মতামত