আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল নয়: স্বাস্থ্যমন্ত্রী

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল নয়: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে বিশেষ সুবিধা দিতে ভিআইপিদের জন্য আলাদা কোনো চিকিৎসাকেন্দ্র বা হাসপাতালের ব্যবস্থা করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সবার জন্য একই চিকিৎসা ব্যবস্থা। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নতুন হাসপাতালের পাশাপাশি চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার করোনা ভাইরাসের সর্বোশেষ অবস্থা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। বিষয়টি সঠিক নয়। সরকার এ রকম কোনো ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।‘

কোনো হাসপাতাল এখন পর্যন্ত লকডাউন করা হয়নি এবং করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি আরো আহ্বান করব, কেউ কর্তৃপক্ষে অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না। যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যা সরকারি নীতির বহির্ভুত। কোনো হাসপাতালেই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে।‘

সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোথাও ওষুধের কোনো স্বল্পতা নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘আমাদের সকল হাসপাতালে যে সমস্ত ওষুধ সরকার দিয়ে থাকে এগুলো সরবরাহ এখনো অব্যাহত রয়েছে এবং সঠিক ভাবে পরিচালিত হচ্ছে। আমাদের ইডিসিএল ওষুধ তৈরি করছে এবং ওই হাসপাতালগুলোতে দিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো ধরণের স্বল্পতা নাই।‘

নতুন করে ডাক্তার ও নার্স নিয়োগের সিদ্ধান্ত

করোনাভাইরাস সংকটে রোগীদের সেবা দিতে নতুন করে ডাক্তার ও নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে স্বাস্থ্যসেবা আরো জোরদার হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোভিড রোগিদের জন্য প্রস্তুত করছি এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ হাজার নতুন ডাক্তার এবং ৬ হাজার নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি, এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে।‘

সংবাদ সম্মেলনে মন্ত্রী রোগীদের সেবা দিয়ে গিয়ে এরইমধ্যে করোনা আক্রান্ত হওয়া চিকিৎসক ও নার্সদের সুস্থতা কামনা করে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের অনেক ডাক্তার, নার্স আক্রান্ত হয়েছে। যার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং তাদের সুস্থতা কামনা করি। কারণ তারাই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছে। ‘

নকল মাস্ক ও পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট তৈরি ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় নকল মাস্ক ও পিপিই বিক্রি হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমাদের যথাযথ সিদ্ধান্ত হয়েছে এবং ওষুধ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। বিক্রয় এবং প্রস্তুতকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলমান রয়েছে।‘

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত