আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছে রেকর্ড ৩ হাজার ৩৩২ জন। প্রতি মিনিটে গড়ে সেখানে মারা গেছে প্রায় তিনজন! মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পর একদিনে এতো মৃত্যু এর আগে কেউ দেখেনি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়।

তাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ হাজার ৬০৭ জন। আক্রান্তের সংখ্যা ৯ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৯২ হাজার ২৬৬ জন। চিকিৎসাধীন রয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে ১৪ হাজার ৯৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই মারা গেছে ২১ হাজার ২৮৩ জন। নিউ জার্সিতে ৫ হাজার ৬১৭ জন। মিশিগানে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮৫ জন। ম্যাসাচুসেটসে ২ হাজার ৩৬০ জন। এ ছাড়া বাকি ৪৬টি অঙ্গরাজ্যেই বাড়ছে মৃত্যুর মিছিল।

মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ২৮ লাখ ১৩ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১২ জন। করোনার কবল থেকে সেরে উঠেছে ৭ লাখ ৭৮ হাজার ৪২৭ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি
 

শেয়ার করুন

পাঠকের মতামত