আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনায় মৃত্যুর মিছিল দেখতে দেখতে নিউইয়র্কে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীর আত্মহত্যা

করোনায় মৃত্যুর মিছিল দেখতে দেখতে নিউইয়র্কে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীর আত্মহত্যা

নিউইয়র্কে চিকিৎসকসহ দুজন স্বাস্থ্যকর্মী আত্মহত্যা করেছেন। ওই দুজন হলেন নিউইয়র্ক প্রেসপেটেরিয়ান হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ছিলেন লরনা ব্রিন (৫৯) ও এস্টোরিয়া এলাকায় ইমার্জেন্সি সার্ভিসে কর্মরত প্যারামেডিক জন মনডেলো (২৩)। অনেকেই বলছেন, নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত্যুর এ তাণ্ডব অনেকেই সামাল দিতে পারছেন না। তাই বাধ্য হয়ে আত্মহত্যা করেছেন তাঁরা।

নিউইয়র্কে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে নগরীর হাসপাতালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মানুষ জরুরি বিভাগে আসছে, আর মারা যাচ্ছে। হাসপাতালে রোগী রাখার জায়গা ছিল না, পর্যাপ্ত ভেন্টিলেশন ছিল না। চিকিৎসার নগরী হিসেবে খ্যাত নিউইয়র্কের চিকিৎসকেরাই অসহায় হয়ে পড়েন। শুরুতে তাঁদের ব্যক্তিগত সুরক্ষার অভাব ছিল, ছিল না আগাম কোনো প্রস্তুতি। অনেক চিকিৎসক অজান্তেই আক্রান্ত হয়েছেন, অনেকের মৃত্যুও হয়েছে।

প্রেসপেটেরিয়ান হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে লরনা ব্রিন চিকিৎসা দিতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন। কাজ বন্ধ করে বাসায় থেকে সুস্থ হওয়ার পর আবারও হাসপাতালে যোগ দেন। আরও কিছুদিন বিশ্রামের জন্য হাসপাতাল কতৃর্পক্ষ তাঁকে বাসায় ফেরত পাঠায়। পরে পরিবারের পক্ষ থেকে তাঁকে ভার্জিনিয়ায় নিকটাত্মীয়ের কাছে রাখা হয়। ২৪ এপ্রিল সেখানেই লরনা ব্রিন আত্মহত্যা করেন।

পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পরিবার বলেছে, লরনা ব্রিন করোনায় সংক্রমিত মানুষের মৃত্যু নিয়ে কথা বলছিলেন। হাসপাতালে এসেই অনেকের মৃত্যু হতো বলে বিমর্ষ থাকতেন ব্রিন।

লরনা ব্রিনের বাবা চিকিৎসক ফিলিপ ব্রিন বলেন, লরনা ব্রিন এত মৃত্যু নিতে পারছিল না। করোনা যোদ্ধার সামনের সারির তালিকায় যেন লরনা ব্রিনকে স্মরণ করা হয়।

এর আগে ২৪ এপ্রিল নগরীর এস্টোরিয়া এলাকায় ইমার্জেন্সি সার্ভিসে কর্মরত প্যারামেডিক জন মনডেলো আত্মহত্যা করেছেন। তিনি নিজের পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। গত দুই মাসে নগরীর সবচেয়ে বেশি আক্রান্ত ব্রঙ্কসের ক্লারমন্টে ইমার্জেন্সি স্টেশনে কাজ করতেন জন। পুলিশ বলেছে, এত মৃত্যুর দৃশ্য একসঙ্গে দেখে মানসিকভাবে নিজেকে সামাল দিতে পারেননি দুজন।

শেয়ার করুন

পাঠকের মতামত