আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ভ্যাকসিন আবিষ্কারে অগ্রগতির কথা জানালেন ট্রাম্প

ভ্যাকসিন আবিষ্কারে অগ্রগতির কথা জানালেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস

করোনাভাইরাসের ভ্যাকসিসের ১০ কোটি ডোজ তৈরির জন্য একটি আমেরিকান বায়োটেকনলজি কোম্পানির সঙ্গে ফেডারেল সরকারের  চুক্তির  কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে পরীক্ষা চালানো মডার্না  কোম্পানি এই ভ্যাকসিন তৈরি করবে।

মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন “এই ভ্যাকসিনের ডোজগুলোর মালিক হবে ফেডারেল সরকার, আমরা এগুলো কিনছি”। 

যুক্তরাষ্ট্রে সম্ভাব্য তিন রকমের ভ্যাকসিন এখন মানুষের উপর পরীক্ষার জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

স্বাস্থ্য ও মানব পরিচর্যা বিভাগের মন্ত্রী অ্যালেক্স আজার বলেন, ট্রাম্প প্রশাসনের এই সর্বসাম্প্রতিক পদক্ষেপ এই সম্ভাবনা বাড়িয়ে তুলেছে যে যুক্তরাষ্ট্রে ২০২১ সাল নাগাদ অন্তত একটি কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন পাওয়া যাবে। প্রেসিডেন্ট নিজেও এই আশাবাদ ব্যক্ত করেছেন যে নভেম্বরের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঘোষণা করেন আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের নতুন ভ্যাকসিন আবিস্কারে তার দেশই প্রথম সে ব্যাপারে ট্রাম্প কোন মন্তব্য করেননি। 

যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বর্তমানে এই সংখ্যা ৫১ লক্ষ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষ। এটিও বিশ্বে মৃত্যুর সবচেয়ে বেশি সংখ্যা বলে জন্স হপকিন্সের হিসেবে প্রকাশ। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত