আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সন্দেহে রাশিয়ার ডাক্তাররা

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সন্দেহে রাশিয়ার ডাক্তাররা

এলএ বাংলা টাইমস

করোনাভাইরাসের প্রথম অনুমোদিত ভ্যাকসিন, রাশিয়ার স্পুৎনিক-৫ নিয়ে সন্দেহ প্রকাশ করছে দেশটির বেশিরভাগ চিকিৎসক।


পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় এই ভ্যাকসিন নিতে অস্বস্তি বোধ করছেন তারা। তিন হাজারেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞর ওপর চালানো এক জরিপে এ তথ্য এসেছে।

রাশিয়া বলেছে, বিশ্বে করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে চলতি মাসের শেষ দিক থেকেই। প্রথমে স্বেচ্ছাসেবার ভিত্তিতে চিকিৎসকদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে।

এ পরিস্থিতিতে ‘ডক্টরস হ্যান্ডবুক’ মোবাইল অ্যাপে রাশিয়ার ৩ হাজার ৪০ জন চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞর ওপর ভ্যাকসিন নিয়ে জরিপ চালানো হয়েছে।

জরিপের ফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫২ শতাংশই এই ভ্যাকসিন নিতে প্রস্তুত নন। আর ভ্যাকসিনটি নিতে রাজি মাত্র ২৪.৫ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের মাত্র এক পঞ্চমাংশ বলেছেন, তারা রোগী, সহকর্মী এবং বন্ধু-বান্ধবদেরকে ভ্যাকসিনটি নেওয়ার জন্য সুপারিশ করবেন।

উল্লেখ্য, ভ্যাকসিনের তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা হওয়ার আগেই রাশিয়া এর অনুমোদন দিয়ে দেয়। 

বিজ্ঞানীরা মনে করছনে, নিরাপত্তার দিকটির চেয়ে রাশিয়া খুব সম্ভবত জাতীয় মান-মর্যাদাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত