আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

করোনাভাইরাস: জনসংখ্যার বিপরীতে সবচেয়ে কম পরীক্ষা বাংলাদেশে

করোনাভাইরাস: জনসংখ্যার বিপরীতে সবচেয়ে কম পরীক্ষা বাংলাদেশে

এলএ বাংলা টাইমস

বেশি বেশি নমুনা পরীক্ষার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন থাকলেও সবচেয়ে বেশি আক্রান্ত ১৬টি দেশের মধ্যে প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে সবচেয়ে কম নমুনা পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর দেয়া সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। 


এতে দেখা যায়, প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ৮,১৩৭টি যেখানে রাশিয়াতে করা হয়েছে ২২০,৬৩৫টি, যুক্তরাজ্যে ২১০,৮১৫টি এবং সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে ২০৯,৫০৪টি। প্রতিবেশী দেশ ভারতে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০,৬৭৩টি যা বাংলাদেশের চেয়ে আড়াই গুণেরও বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষার নিম্ন হারের কারনে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে করোনা সংক্রমণের সঠিক চিত্র পাওয়া যাচ্ছেনা। 

বাংলাদেশ ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এবং স্বাস্থ্য সংক্রান্ত সরকারি গবেষণা সংস্থা আইইডিসিআর এর করা সাম্প্রতিক এক যৌথ জরিপে বলা হয়েছে, শুধু বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যার ৯ শতাংশ বা ১৬ থকে ১৮ লাখ মানুষ করোনায় সংক্রমিত। 

এমনই এক প্রেক্ষাপটে বাংলাদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু হার কমেছে এবং ভ্যাকসিন আসুক বা না আসুক করোনা ভাইরাস দেশ থেকে এমনিতেই চলে যাবে বলে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক যে বক্তব্য দিয়েছেন তার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সমগ্র বিশ্বের মত বাংলাদেশের মানুষও ভ্যাকসিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ ভ্যাকসিন যদি আসে সবাইকে তা দিতে পারলে হয়তো সুরক্ষা হবে।





এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত