আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১ লাখ ৮০ হাজার ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১ লাখ ৮০ হাজার ছাড়ালো

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৮ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে এবং প্রাণহানি এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজার ৫৮০ জন।


অন্যদিকে, মোট সুস্থতা লাভ করেছেন প্রায় ৩১ লক্ষ ৬৪ হাজার মানুষ। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, “প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।”

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৬ লাখ ৭০ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ১৫১ জনের।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। যেখানে প্রাণহানি ঘটেছে ১১ হাজার ৭৯২ জনের।

ফ্লোরিডাতেও সংক্রমণ ৬ লাখ ছাড়িয়েছে। ইতোমধ্যে সেখানে ১০ হাজার জনের বেশি মারা গেছেন করোনায়।প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ সাড়ে ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।


জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার। মৃত্যু হয়েছে সেখানে ৫ হাজার ১৩২ জনের।


ইলিনয়ে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ২২ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৮৯ জন।


নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৯৫ হাজারেরও বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪৭ জনের। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া অ্যারিজোনা, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, লুসিয়ানা, টেনেসসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত