আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

নভেম্বরে নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে আসছে করোনাভাইরাসের টিকা

নভেম্বরে নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে আসছে করোনাভাইরাসের টিকা

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রে পহেলা নভেম্বরেই করোনাভাইরাসের টিকা আসচে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি।


সিডিস যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের এবং সব বড় বড় শহরের জনস্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছে যে, প্রেসিডেন্ট নির্বাচনের দু দিন আগেই ১ নভেম্বরের মধ্যেই তারা যেন করোনাভাইরাসের টিকা বিতরণের জন্য প্রস্তুত থাকে। 

ম্যাকক্ল্যাচি নিউজ সার্ভিস গতকাল প্রথমে জানায় যে, সিডিসি ২৭ শে আগস্ট তাদের কাছে চার পাতার একটি স্মারকলিপি পাঠিয়েছে যাতে করে তারা পয়লা অক্টোবরের মধ্যে টিকা সম্পর্কে পরিকল্পনার খসড়া তৈরি করতে পারে। এই তারিখটি টিকা প্রাপ্তির সম্ভাব্য প্রথম তারিখ।

সিডিসি’র পরিচালক ড: রবার্ট রেডফিল্ড যুক্তরাষ্ট্রের সকল অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তা এবং সেই সঙ্গে নিউ ইয়র্ক সিটি, শিকাগো, ফিলেডেলফিয়া, হিউস্টন এবং স্যান অ্যান্টোনিওতে এই স্মারকলিপি পাঠিয়েছেন। সিডিসি’র ঐ স্মারক লিপিতে বলা হয়েছে স্বাস্থ্য পরিচর্যা কাজে নিয়োজিত ব্যক্তি, দীর্ঘমেয়াদী পরিচর্যা প্রতিষ্ঠানের কর্মরত লোকজন, অন্যান্য জরুরি কর্মজীবি এবং জাতীয় নিরাপত্তা কর্মচারিরা একটি সম্ভাব্য টিকার ব্যাপারে প্রথমে অগ্রাধিকার পাবেন। 

জানা গেছে, সিডিসি জাতিগোষ্ঠি কিংবা বর্ণগত ভাবে সংখ্যালঘু জনগণ, আদিবাসী আমেরিকান এবং কারারুদ্ধ লোক যাদের বয়স ৬৫ বছরের বেশি সেই সব আমেরিকানকে অগ্রাধিকার দেবে।

সিডিসি’র এই স্মারকপত্রের খবরের সঙ্গে অ্যালার্জি ও সংক্রামক ব্যাধি বিষয়ক জাতীয় ইনস্টিটিউটের পরিচালক ডঃ অ্যান্টনি ফাউচির এই মন্তব্যের মিল পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন যে তিনি আস্থা রাখছেন যে এই বছরের শেষ নাগাদ কভিড ১৯ এর নিরাপদ এবং কার্যকর টিকা পাওয়া যাবে।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত