আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের করোনা স্ক্রিনিং বন্ধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের করোনা স্ক্রিনিং বন্ধের নির্দেশ

স্ক্রিনিং প্রক্রিয়ায় যাত্রীদের কোভিড-১৯ সংক্রান্ত প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কভিড-১৯ স্ক্রিনিং বন্ধের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। 


আগামী সপ্তাহের সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ইয়াহু নিউজের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের পৌঁছানোর পর যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য স্ক্রিনিং করা হয়। সেখানে শরীরের তাপমাত্রা পরীক্ষাসহ প্রাথমিক কিছু স্ক্রিনিং করা হয় এবং করোনাভাইরাসের লক্ষণ সংক্রান্ত কিছু প্রশ্নও করা হয় যাত্রীদের। এই স্ক্রিনিং এর পরে যাত্রীদের পাসপোর্ট ও কাস্টমস সংক্রান্ত প্রক্রিয়ার জন্য পাঠানো হয়।  

চীনে করোনাভাইরাস সংক্রমনের পর এ বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের কিছু বিমানবন্দরে চীনের উহান থেকে আগত যাত্রীদের করোনা স্ক্রিনিং শুরু হয়। এরপর মার্চ থেকে ইউরোপ, চীন, ইরানসহ করোনায় অতি ঝুঁকিপূর্ণ অনেকগুলো অঞ্চল ও দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে করোনা স্ক্রিনিং শুরু হয়। 

স্ক্রিনিং এর মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য নেয়া ছাড়াও যাত্রীদের যোগাযোগের তথ্য সংগ্রহ করা হয়। যার ফলে পরবর্তী সময়ে কন্টাক্ট ট্রেসিং করা সম্ভব হয়। 

স্ক্রিনিং বন্ধের নির্দেশ এলেও জনসাধারণের কাছে কাছে অফিসিয়াল ঘোষণা দেয়ার আগ পর্যন্ত হোয়াইট হাউস থেকে এই তথ্য গোপন রাখার নির্দেশ দেয়া হয়েছে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলোকে। তবে ইতোমধেই সংস্থাগুলোয় স্ক্রিনিং বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করতে দেখা গেছে বলে জানিয়েছে ইয়াহু নিউজ। 

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে স্ক্রিনিং বন্ধের নির্দেশ এলেও দেশীয় ফ্লাইটের ক্ষেত্রে এরকম কোনো নির্দেশ এখনো আসেনি।  






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত