আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

আসন্ন শীতে যুক্তরাষ্ট্রে আরো বাড়বে করোনার প্রকোপ!

আসন্ন শীতে যুক্তরাষ্ট্রে আরো বাড়বে করোনার প্রকোপ!

আসন্ন শীতে করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুন হতে পারে

মার্কিন যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে ইতোমধ্যে বিপর্যস্ত। মহামারি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে দেশটির প্রায় ষাট লাখ বাসিন্দা, মারা গেছেন প্রায় দুই লাখ। এরমধ্যে করোনাভাইরাস সম্পর্কে আরো উদ্বেগজনক তথ্য দিলো 'দ্য হেলথ মেট্রিক্স এন্ড ইভোলিউশন (আইএইচএমই)' নামের গবেষণা সংস্থা। 

ইউনিভার্সিটি অব ওয়াশিংটন পরিচালিত গবেষণা সংস্থা 'দ্য হেলথ মেট্রিক্স এন্ড ইভোলিউশন' এর মতে, আসন্ন শীতে করোনাভাইরাস পরিস্থিতি আরো খারাপ অবস্থায় পৌঁছাবে, দেশটিতে দ্বিগুণ হবে মৃত্যু সংখ্যা। ২০২১ এর জানুয়ারি পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াবে কমপক্ষে চার লাখ ষাট হাজারে, আর সর্বোচ্চ হতে পারে প্রায় ছয় লাখ।

আইএইচএমই এর ডিরেক্টর ড. ক্রিস্টোফার মারি এক বিবৃতিতে জানান, আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাস পরিস্থিতি কি হতে পারে, সে বিষয়ে জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। দেশটিতে এমনিতেই মাস্ক পরিধান করার প্রচলণ হ্রাস পেয়েছে৷ সেইসাথে বাসিন্দাদের মধ্যে ভ্রমণের হারও বাড়ছে। সবমিলিয়ে আসন্ন ডিসেম্বরে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। 

আইএইচএমই এর গবেষণায় কম্পিউটার মডেল প্রোগ্রামের মাধ্যমে দেখা গেছে, আগামী চারমাসে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে। ইতোমধ্যে মহামারি ভাইরাসটিতে মৃতের সংখ্যা এক লাখ বিরানব্বই হাজারে পৌঁছেছে। 

এদিকে, বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক ভালো কাজ করছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তাছাড়া ভ্যাকসিনও আবিষ্কারের দ্বারপ্রান্তে৷ খুব শীঘ্রই এটি সম্পূর্ণ প্রতিহত করা সম্ভব হবে। 

কিন্তু হোয়াইট হাউজের এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. এন্থনি ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রতিদিন দেশটিতে এক হাজার জন মারা যাচ্ছে ভাইরাসটির কারণে, আক্রান্ত হচ্ছে কমপক্ষে চল্লিশ হাজার। এটিকে কোনোভাবেই পরিস্থিতির উন্নতি বলা যায় না।

ড. এন্থনি ফাউসি আরো বলেন, যুক্তরাষ্ট্র আগামী কয়েকমাসের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হবে না। ভ্যাকসিন আবিষ্কার কোনো 'অটোমেটিক প্রসেস' নয়, এটি তৈরি করতে একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই হিসেবে ২০২১ সালের আগে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতি ঘটার কোনো কারণ নেই। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত