আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ভ্যাকসিন এলেও শীঘ্রই থামবেনা করোনা মহামারী

ভ্যাকসিন এলেও শীঘ্রই থামবেনা করোনা মহামারী

ভ্যাকসিন আবিষ্কারে তোড়জোড় চলছে যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাসে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। মহামারী এই ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কার করতে উঠেপড়ে লেগেছে দেশটি। ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছেন, এই বছরের আগেই ভ্যাকসিন প্রস্তুত হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলেও দ্রুতই থামবেনা মহামারী। বরং পরিস্থিতি ভালো হতে লেগে যেতে পারে আরো বছরখানেক। 

টেক্সাসের হ্যারিস কাউন্টির হেলথ ডিপার্টমেন্টের প্রধান ড. ওমাইর শাহ বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলেও এটির ফলাফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে। এর স্বপক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, ২০০৯ সালে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছিলো যুক্তরাষ্ট্রে, যেটি করোনাভাইরাসের তুলনায় খুবই নগণ্য ভাইরাস। কিন্তু সেটির টিকা আবিষ্কারের পরেও এর সুফল পেতে বেশ কয়েক মাস লেগেছিলো। করোনাভাইরাস সেই তুলনায় অনেক ভয়াবহ ভাইরাস। পাবলিক হেলথ এক্সপার্ট ও ফেডেরাল সরকার যদিও দাবি করছেন এই বছরের শেষেই ভ্যাকসিন চলে আসবে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য দেশে মহামারী খুব শীঘ্রই থেমে যাবে না। 

প্রায় একই সুরে কথা বলেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. এন্থনি ফাউসি। তিনি বলেন, আমি আশাবাদি এই বছরের শেষে কিংবা সামনের বছরের শুরুতেই করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে। কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। ভ্যাকসিন আবিষ্কার হলেই সেটি যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন মানুষকে দেওয়া হবে, বিষয়টি এমন নয়। 

ড. এন্থনি ফাউসি বলেন, ভ্যাকসিন আবিষ্কার হলে সেটি অবশ্যই প্রথমে ইউএস ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশন (এফডিএ) দ্বারা অনুমোদিত হতে হবে। এই অনুমোদন পেতে একমাস কিংবা এক বছরও লাগতে পারে। যদিএ এফডিএ করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদনের ক্ষেত্রে 'জরুরি ব্যবহারের অনুমোদন' দিবে, তবে সেটির ক্ষেত্রেও একটি নির্দিষ্ট মান বজায় রাখতে হবে, যেটি সময়সাপেক্ষ ব্যাপার। 

এছাড়াও, ভ্যাকসিন আবিষ্কার হলে সেটি প্রথমেই সকল জনসাধারণের জন্য উন্মুক্ত হবে না বলেও জানিয়েছেন এফডিএর প্রাক্তন কমিশনার ড. মার্ক ম্যাকক্লেলান। তিনি জানান, প্রথমদিকে এটি শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে আর যেসব এলাকায় ভ্যাকসিন খুবই জরুরি হয়ে যাবে- শুধুমাত্র তাদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত