আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

'করোনা প্রতিরোধে ভ্যাকসিনের থেকেও কার্যকরী মাস্ক'

'করোনা প্রতিরোধে ভ্যাকসিনের থেকেও কার্যকরী মাস্ক'

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের থেকে মাস্ক আরো বেশি কার্যকরী বলে মন্তব্য করেছেন ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের ডিরেক্টর ড. রবার্ট রেডফিল্ড। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনেটের অধিবেশনে রবার্ট রেডফিল্ড করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও ভ্যাকসিন বিষয়ে কথা বলেন। 

রবার্ট রেডফিল্ড অধিবেশনে বলেন, সংক্রমণ রোধে ভ্যাকসিনের থেকেও মাস্ক অনেক বেশি কার্যকরী। এর স্বপক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, 'ভ্যাকসিন প্রয়োগ করলে শরীরে ইমিউনিটি তৈরি হওয়ার ৭০% শতাংশ সম্ভাবনা রয়েছে। যদি ইমিউনিটি দেখা না দেয়, তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কিন্তু মাস্ক ব্যবহার করলে সত্যিকারেই করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি একদম কমে যায়, এটি বিজ্ঞান স্বীকৃত'। 

তিনি আরো বলেন, 'যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে মাস্ক পড়ার প্রবণতা কম। আমি অনুরোধ করবো সবাইকে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে। বিশেষ করে যাদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে, এদের মাস্ক বিষয়ে অবশ্যই সচেতন হওয়া জরুরি। কারণ যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়েছে'। 

আগামী বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ভ্যাকসিন প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে উল্লেখ করে রবার্ট রেডফিল্ড আরো বলেন, 'করোনার ভ্যাকসিন আবিষ্কার হলেও এটির বন্টন ও সমন্বয় করা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। সেক্ষেত্রে ২০২১ সালের গ্রীষ্মের আগে ভ্যাকসিন সাধারণ জনগণের নাগালে আসার সম্ভাবনা নেই'। 

এরআগে রবার্ট রেডফিল্ড বলেছিলেন, ২০২০ সালের নভেম্বর কিংবা ডিসেম্বরেই করোনাভাইরাসের ভ্যাকসিন সাধারণ মানুষের উপর প্রয়োগ করা সম্ভব হবে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত