আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

এ বছরেই আসছে মডার্নার ভ্যাকসিনের ২ কোটি ডোজ

এ বছরেই আসছে মডার্নার ভ্যাকসিনের ২ কোটি ডোজ

করোনাভাইরাসের ভ্যাকসিন

চলতি বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের দুই কোটি ডোজ তৈরি করবে। খবর রয়টার্সের।

মডার্না জানায়, ২০২১ সালের মধ্যে ৫০ কোটি থেকে ১০০ কোটি ডোজ টিকা তৈরির লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে গত বৃহস্পতিবার মডার্নার প্রধান নির্বাহী স্টেফান ব্যানসেল বলেন, তাদের টিকা কার্যকর কি না, এর ফলাফল নভেম্বরের মধ্যেই জানা যাবে।

যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমতে থাকায় তাত্ত্বিকভাবে টিকা পরীক্ষার ফল পেতে আগামী ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে। এফডিএর পক্ষ থেকে বলা হয়, কোনো টিকা যদি কোভিড-১৯-এর ক্ষেত্রে ৫০ শতাংশের কম সুরক্ষা দিতে সক্ষম হয়, তবে তার অনুমোদন দেওয়া হবে না।

মডার্নার পক্ষ থেকে জরুরি অনুমোদন পাওয়ার জন্য প্রচেষ্টার কথা বলা হচ্ছে। তাদের টিকা যদি কমপক্ষে ৭০ শতাংশ কার্যকর হয়, তবে উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের ওপর জরুরি ভিত্তিতে প্রয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

গত বুধবার মডার্নার দেওয়া তথ্য অনুযায়ী, তারা ২৫ হাজার ২৯৬ জন স্বেচ্ছাসেবীকে টিকা দিয়েছে। তাদের লক্ষ্য ৩০ হাজার মানুষের মধ্যে টিকাটির পরীক্ষা চালানো।

যুক্তরাষ্ট্রকে সবার আগে ১০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করে রেখেছে মডার্না। এর বাইরে ইউরোপীয় ইউনিয়নে টিকা সরবরাহের জন্য আলোচনা সেরে রেখেছে তারা। যুক্তরাষ্ট্রের বাইরে সুইজারল্যান্ডের লোনজা গ্রুপ ও স্পেনের ল্যাবরেটরিজ ফার্মাকের সঙ্গে টিকা তৈরিতে কাজ করছে মডার্না।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে দুটি কোম্পানি থেকে সাড়ে তিন কোটি থেকে চার কোটি ডোজ টিকা ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত