আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা: ল্যাব নয়, করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা: ল্যাব নয়, করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস

করোনাভাইরাস ল্যাবে তৈরি এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে ভাইরাসটি প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে বলে পুনরায় নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। 


স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “করোনাভাইরাস প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে।”

“এগুলো আমাদের জানা সকল প্রকাশনা এবং যদি এর কিছু পরিবর্তন হয় তবে তা সঠিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উচিত। ডব্লিউএইচও বিজ্ঞান এবং প্রমাণে বিশ্বাস করে। সে কারণেই আমরা বলে থাকি- বিজ্ঞান, সমাধান এবং সংহতি,” বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ভাইরাসটির উৎস সম্পর্কে বিভিন্ন গবেষণায় অতিমাত্রায় প্রমাণিত হয়েছে যে কোভিড-১৯ বা সার্স-কোভ-২ কোনো ল্যাব থেকে নয় বরং প্রাকৃতিকভাবেই উদ্ভূত হয়েছিল। 

ভাইরাসটি প্রাকৃতিক নয়, এটি ল্যাবে সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলা প্রবাসী এক চীনা বিজ্ঞানী তার অভিযোগকে সমর্থন করে প্রমাণ প্রকাশের প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

প্রাণঘাতী এ ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে এবং নিয়ন্ত্রণে না আনা গেলে বিশ্বজুড়ে এটি কতটা খারাপভাবে প্রভাব ফেলতে পারে সে বিষয়টি জনসম্মুখে আসার অনেক আগে থেকেই চীন সরকার ও ডব্লিউএইচও জানত বলেও দাবি করেছেন ওই চীনা গবেষক।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত