আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র: পরিস্থিতির উন্নতি কেবল দুটি রাজ্যে

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র: পরিস্থিতির উন্নতি কেবল দুটি রাজ্যে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি সপ্তাহেই জুলাই এর পর সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। এখনো প্রতিদিন দেশজুড়ে প্রায় ৫৫ হাজার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, গত সেপ্টেম্বর মাসের থেকে এটি ৬০ শতাংশ বেশি।

 

 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই মাস করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এছাড়াও করোনা মোকাবেলায় অধিকাংশ রাজ্যই ভুল পথে হাঁটছেন বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷

 


জন হপকিন্স ইউনভার্সিটি সূত্র জানায়, গত সপ্তাহের থেকে করোনার সংক্রমণ ১০ শতাংশ নিয়ন্ত্রনে এনেছে মিসৌরি ও ভেরমোন্ট। এই দুইটি রাজ্যে পরিস্থিতির উন্নতি ছাড়া আর কোনো রাজ্যেই পরিস্থিতি ভালো হয়নি।

 


মোট সাতাশটি রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের হার গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। কিছু কিছু অঞ্চলে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা গত সপ্তাহের দ্বিগুণ হয়েছে।

 

 

ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এর ডিরেক্টর ফ্রান্সিস কোলিন্স বলেন, হাসপাতালে করোনা রোগী বাড়লে মৃত্যুর সংখ্যাও বাড়বে। তবে এখনো মৃত্যুর সংখ্যা মধ্য জুলাই এর থেকে কিছুটা কম রয়েছে।

 


যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে আসন্ন শীতে করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন আইন জারির চিন্তা করছে গভর্নর অফিস৷ বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি মানতে জরিমানার বিধান রাখা হচ্ছে৷

 

 

প্রসঙ্গত, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ লাখের বেশি বাসিন্দা। এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে মারা গেছে ২ লাখ ১৯ হাজার ২৯০ জন বাসিন্দা৷

 

 

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত