আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বিশ্বব্যাপী একদিনে করোনা আক্রান্ত প্রায় ৫ লাখ, মৃত্যু সাড়ে ৬ হাজার

বিশ্বব্যাপী একদিনে করোনা আক্রান্ত প্রায় ৫ লাখ, মৃত্যু সাড়ে ৬ হাজার

প্রাণঘাতী ভাইরাস করোনায় এখনো বিপর্যস্ত সারা বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো সারা বিশ্বে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। এই তালিকার পাশাপাশি দীর্ঘ হচ্ছে আক্রান্ত মানুষের তালিকাও। সুস্থের হারও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ।

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫২৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৭৫৭ জন। এছাড়া সুস্থের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৫১৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ৪৯ হাজার ২১২ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ১৪ লাখের বেশি মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৯ হাজার ২৮৪ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ১৩ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৯৯২ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৩ লাখ ৫৫ হাজার ৬৫০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৫২৮ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮০ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৫২৫ জন।

পঞ্চম স্থানে উঠে আসা স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১০ হাজার ৩৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৫২ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত